ডায়াবেটিস রোগীরা কি তরমুজ খেতে পারবে? জানুন বিস্তারিত এখানে
ডায়াবেটিস রোগীরা কি তরমুজ খেতে পারবে? এই প্রশ্নটা আপনারা অনেকেই করেন। এই গ্রীষ্মকালে তরমুজ আমরা খুবই পছন্দ করি। তরমুজ খেতে মিষ্টি হলেও এতে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ডায়াবেটিস রোগীরা কি তরমুজ খেতে পারবে নাকি সে বিষয়ে বিস্তারিত জানতে এই পোস্টটি সম্পূর্ণ দেখুন।
আপনি যদি ডায়াবেটিস দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য। এই পোষ্ট থেকে আপনি জানতে পারবেন ডায়াবেটিস রোগীরা কি তরমুজ খেতে পারবে?? আর ডায়াবেটিস হলে কি কি ফল খাওয়া যাবে না? আজকের এই পোস্টটি আপনার জন্য উপকারী হতে পারে তাই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে দেখে নিন।
ভূমিকা
বর্তমান সময় ডায়াবেটিস হচ্ছে বাংলাদেশের একটি অতি সাধারণ রোগ। বাংলাদেশে ঘরে ঘরে মানুষ এই রোগ দ্বারা আক্রান্ত। ডায়াবেটিস হলে আমাদের মাথায় নানা চিন্তা চলে আসে যে কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবেনা??
ডায়াবেটিস হলে আমরা প্রথমেই চিন্তা করি যে মিষ্টি জাতীয় খাবারগুলো হয়তো আর কখনো খাওয়া যাবেনা। কিন্তু এ ধারণাগুলো সম্পূর্ণ ভুল আপনারা মিষ্টি জাতীয় খাবার খেতে পারবেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতে হবে।
বিশেষ করে তরমুজ আমাদের গ্রীষ্মকালীন অন্যতম প্রিয় ফল। তরমুজ খেতে মিষ্টি স্বাদের হয়। তরমুজ খেতে মিষ্টি হলেও এতে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং আন্টি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।
এছাড়াও তরমুজ আর অন্যান্য ভিটামিন রয়েছে যেমন ভিটামিন সি, ভিটামিন এ, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। তরমুজ ক্যালরির পরিমাণ খুব কম যার কারণে তরমুজ খেলে কখনো ওজন বাড়ে না বরং তরমুজ খেলে ওজন আরো হ্রাস পায়।
যারা ওজন কমাতে চাচ্ছেন তারা নিয়মিত তরমুজ খাওয়া শুরু করুন। এখন ডায়াবেটিস রোগীদের প্রশ্ন হচ্ছে ডায়াবেটিস রোগীরা কি তরমুজ খেতে পারবে?? এ বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে নিচে এক নজরে দেখে নিন।
ডায়াবেটিস রোগীরা কি তরমুজ খেতে পারবে
হ্যাঁ। ডায়াবেটিস রোগীরা পরিমাণ মতো তরমুজ খেতে পারবে তবে একসাথে অনেকগুলো যেমন এক থালী তরমুজ খেতে পারবেন না। কারন তরমুজে রয়েছে চিনি যা রক্তের সরকারের মাত্রাকে বৃদ্ধি করে। এতে ডায়াবেটিস বেড়ে যেতে পারে।
কিন্তু ডায়াবেটিস রোগীরা যে একেবারে তরমুজ খেতে পারবে না বাটি এমন নয়। নিয়মিত পর্যাপ্ত পরিমাণে তরমুজ খেতে পারবেন শরীর থেকে পুষ্টির ঘাটতি গুলো পূরণ হবে, শরীর ঠান্ডা থাকবে ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
তরমুজে প্রায় ৯০ শতাংশ রয়েছে পানি এর সাথে তরমুজের মধ্যে রয়েছে প্রাকৃতিক চিনি যেমন ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং অপমানের ফাইবার। যখন আপনি তরমুজ খাবেন তখন এটি আপনার শরীরের ভেতরে কার্বোহাইড্রেট হরদম হয়ে গ্লুকোজে পরিণত হবে এবং এই গ্লুকোজ সরাসরি রক্ততে প্রবেশ করবে।
কার্বোহাইড্রেট----->গ্লুকোজ------>রক্তে প্রবেশ
যখন এই গ্লুকোজ অথবা চিনি রক্তে প্রবেশ করবে তখন ডায়াবেটিস বেড়ে যাবে। শরীরের ইনসুলিন নিঃসরণ করে রক্তের গ্রুপ কমানোর চেষ্টা করে কিন্তু যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া অনেকটা দুর্বল হয়ে যায় যার ফলে বেশি তরমুজ খেলে রক্তের শর্করা তুলনামূলকভাবে দ্রুত বাড়তে শুরু করে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন ডায়াবেটিস রোগীরা তরমুজ কম পরিমাণে খাবে আর ডায়াবেটিস থাকলে তরমুজ খাওয়ার ফলে শরীরে কি কি ঘটে। ডায়াবেটিস রোগীরা অতিরিক্ত তরমুজ খাওয়া থেকে বিরত থাকুন। পর্যাপ্ত পরিমাণে তরমুজ খাওয়ার চেষ্টা করুন এবং শরীরকে সতেজ রাখুন।
ডায়াবেটিস হলে কি কি ফল খাওয়া যাবে না
অনেকেই জানতে চান ডায়াবেটিস হলে কি কি ফল খাওয়া যাবেনা?? ডায়াবেটিস এমন এক ধরনের অবস্থা যেখানে শরীরের রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে সমস্যা হয়। তাই ডায়াবেটিস রোগীদেরকে খাবারের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হয় এবং যে কোন খাবার খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হয়।
ডায়াবেটিস রোগীরা চাইলে সাধারণ ব্যক্তির মতো যত ইচ্ছা তত ফলমূল মিষ্টি জাতীয় খাবার খেতে পারে না। ডায়াবেটিসের রোগীদের জন্য চালাকির জরুরী যে কোন কোন ফল গুলো খাওয়া যাবেনা আর কোন কোন ফল গুলো খেতে হবে।
ফলের মধ্যে ফ্রুক্টোজ নামক একটি প্রাকৃতিক চিনি থাকে । এই চিনি শরীরের মধ্যে প্রবেশ করে গ্লুকোজের রূপান্তরিত হয় এবং রক্তের শর্করার মাত্রাকে বৃদ্ধি করে। যার ফলে ডায়াবেটিস বেড়ে যায়। তাই কোন কোন খাবার গুলো ডায়াবেটিস হলে কম পরীমনি খেতে হবে নিচে দেখে নিন।
আম
আমে প্রাকৃতিক চিনি তুলনামূলক বেশি থাকে। বেশি পরিমাণে আম খেলে রক্তে গ্লুকোজ দ্রুত বাড়তে পারে। গ্রীষ্মকালে আমাদের অন্যতম একটি প্রিয় ফল হচ্ছে আম। আম খেতে পছন্দ করে না এমন মানুষের সঙ্গে খুবই কম।
কিন্তু ডায়াবেটিস থাকা অবস্থায় আম অতিরিক্ত খাওয়া যাবেনা।একেবারে নিষিদ্ধ নয়, তবে অল্প পরিমাণে খাওয়া ভালো। বিশেষ করে খুব পাকা ও অতিরিক্ত মিষ্টি আম কম খাওয়া উচিত। টক আম খেতে পারবেন কিন্তু মিষ্টি আম পরিমাণে কম খেতে হবে।
কাঁঠাল
কাঁঠালে কার্বোহাইড্রেট ও প্রাকৃতিক চিনি অনেক বেশি থাকে।ডায়াবেটিস রোগীদের জন্য বেশি কাঁঠাল খাওয়া রক্তে শর্করা বাড়াতে পারে, তাই portion control জরুরি। ডায়াবেটিস রোগীরা অতিরিক্ত কাঁঠাল খাওয়া আজ থেকে বাদ দিয়ে দিন।
শুকনো ফল( খেজুর, কিসমিস)
শুকনো ফল রয়েছে যেমন খেজুর কিসমিস এগুলো শুকিয়ে পানি কমে যায়। কিন্তু sugar concentration অনেক বেড়ে যায়। এজন্য খেজুর, কিশমিশ বা শুকনো আঙুরে প্রাকৃতিক চিনি অত্যন্ত বেশি থাকে। তাই ডায়াবেটিস থাকলে কখনো অতিরিক্ত খেজুর কিংবা কিসমিস খাবেন না।
আকারে ছোট ছোট এই ফলগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।মাত্র কয়েকটি খেজুর বা অল্প কিশমিশেও অনেক sugar থাকতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের এগুলো খুব সীমিত পরিমাণে খাওয়া উচিত এবং নিয়মিত বেশি পরিমাণে খাওয়া এড়িয়ে চলা ভালো।
লিচু
লিচুতে প্রাকৃতিক চিনি অনেক বেশি থাকে এবং এটি দ্রুত হজম হয়। ফলে বেশি লিচু খেলে রক্তে glucose দ্রুত বাড়তে পারে। বিশেষ করে খালি পেটে অতিরিক্ত লিচু খাওয়া ভালো নয়। তাই ডায়াবেটিস থাকলে অতিরিক্ত লিচু খাওয়া যাবে না।
লিচুতে ভিটামিন C থাকলেও ডায়াবেটিস রোগীদের জন্য portion control জরুরি। অল্প কয়েকটি লিচু খাওয়া তুলনামূলক নিরাপদ হতে পারে, তবে অতিরিক্ত খাওয়া blood sugar imbalance তৈরি করতে পারে। তাই অতিরিক্ত লিচু খাওয়া বাদ দিতে হবে।
প্রিয় পাঠক আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন ডায়াবেটিস হলে কি কি ফল খাওয়া যাবে না। ডায়াবেটিস হলে একেবারে খাওয়া যাবেনা এমন কোন ফল নেই।
ডায়াবেটিস হলে আপনি সব ধরনের ফলমূল খেতে পারবেন কিন্তু কিছু কিছু ফল যেমন অতিরিক্ত মিষ্টি জাতীয় ফলগুলো পরিমাণে কম খেতে হবে। এবার চলুন আমরা দেখে আসি ডায়াবেটিস রোগীদের জন্য কোন খাবার ভালো??
ডায়াবেটিস রোগীদের জন্য কোন খাবার ভালো
ডায়াবেটিস হচ্ছে একটি দীর্ঘমেয়াদি রোগ যেখানে শরীরে গ্লুকোজ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। ডায়াবেটিস রোগীদের জন্য কোন কোন খাবারগুলো অল্প পরিমাণে খেতে হবে কিংবা কোন কোন ফলগুলো অল্প পরিমাণে খেতে হবে তা ওপরে আলোচনা করা হলো।
এখন প্রশ্ন হচ্ছে তাহলে ডায়াবেটিস রোগীদের জন্য কোন খাবার ভালো হবে?? ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে ভালো খাবার হচ্ছে শাক সবজি, আঁশযুক্ত খাবার অর্থাৎ ফাইবার যুক্ত খাবার ,কম চর্বি জাতীয় প্রোটিন এবং কম মিষ্টি জাতীয় ফল।
ডায়াবেটিস রোগীরা প্রচুর শাকসবজি খাবেন। শাকসবজি স্বাস্থ্যের জন্য খুবই ভালো শাকসবজি থেকে সব ধরনের ভিটামিন পাওয়া যায়। নিচে দেখুন ডায়াবেটিস রোগীদের জন্য কোন খাবার গুলো ভালো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সবুজ শাক
শাকসবজিতে ক্যালোরি অনেক কম কিন্তু fiber, vitamin এবং mineral অনেক বেশি থাকে। বিশেষ করে লাউ, করলা, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, শসা ও ব্রকলির মতো সবজি রক্তে শর্করা দ্রুত বাড়ায় না। এজন্য এগুলো ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী।
তাই ডায়বেটিস রোগীদের কে চিকিৎসক সর্বদা সবুজ শাকসবজি খেতে বলেন। শাকসবজির fiber খাবারকে ধীরে হজম হতে সাহায্য করে। ফলে glucose ধীরে ধীরে রক্তে প্রবেশ করে এবং blood sugar spike কম হয়।
এছাড়া সবজিতে থাকা antioxidant শরীরের inflammation কমাতে সাহায্য করতে পারে। তাই ডায়াবেটিস থাকলে প্রচুর শাকসবজি খেতে হবে বেশি বেশি ব্রকলি , বাধাকপি ,ফুলকপি খেতে হবে।
মাছ
মাছ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মাছ থেকে প্রচুর পরিমাণ ভিটামিন পাওয়া যায়। ডায়াবেটিস রোগীদের খাবার তালিকায় প্রতিদিন মাছ রাখতেই হবে। মাছে উচ্চমানের protein এবং healthy omega-3 fatty acid থাকে। বিশেষ করে সামুদ্রিক মাছ যেমন টুনা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য গুরুত্বপূর্ণ।
ডাল
ডায়াবেটিস রোগীদের জন্য ডাল খুবই উপকারি। ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। ডালে protein ও fiber দুটোই ভালো পরিমাণে থাকে। মসুর ডাল, মুগ ডাল, ছোলা এবং বিভিন্ন ধরনের beans ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।
শুকনো ফল
কিছু শুকনো ফল রয়েছে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকার। যেমন : কাঠবাদাম, আখরোট, চিয়া seed এবং flaxseed-এ healthy fat ও fiber থাকে। এগুলো ধীরে হজম হয় এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে।
বাদাম insulin sensitivity উন্নত করতে সাহায্য করতে পারে বলে। তাই বেশি বেশি কাঠ বাদাম খেতে হবে।। ডায়াবেটিস থাকলে কাজুবাদাম কম খেতে হবে আর কাঠ বাদাম বেশি খেতে হবে। কিছু গবেষণায় দেখা গেছে। এছাড়া এগুলো heart health-এর জন্যও উপকারী হতে পারে।।
আমাদের শেষ কথা
প্রিয় পাঠক আজকের এই পোস্টে আপনাদের সাথে আলোচনা করলাম ডায়াবেটিস রোগীরা কি তরমুজ খেতে পারবে? সাথে ডায়াবেটিস রোগীরা কোন কোন খাবার খেতে পারবে, ডায়াবেটিস হলে কি কি ফল খাওয়া যাবেনা, আর কোন কোন খাবার ডায়াবেটিস রোগীর জন্য উপকারী সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম।
যারা ডায়াবেটিস তারা আক্রান্ত রয়েছেন তাদের জন্য আজকের এই পোস্টটি খুবই উপকারী। আজকের এই পোস্টের মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে একটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন পোস্ট পেতে এই ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন ধন্যবাদ।

Dr-Yasin.com ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url