কিডনি রোগী কি কি ফল খেতে পারবে?? উপকারী ৬টি ফল

অনেকেই জানতে চান কিডনি রোগী কি কি ফল খেতে পারবে?? কিডনি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এটি রক্ত থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত পানি বের করে দিতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আপনি যদি কিডনির রোগী হয়ে থাকেন তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য। 
কিডনি রোগী কি কি ফল খেতে পারবে
আজকের এই পোস্টে শুধুমাত্র কিডনি রোগী কি কি ফল খেতে পারবে এবং কিডনির রোগীর কি কি ফল খাওয়া যাবে না সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আমরা তাড়াতাড়ি দেখে আসি কিডনির রোগীরা কি কি ফল খেতে পারবে আর কি কি ফল খেতে পারবে না। 

কিডনি রোগ কাকে বলে 

বর্তমান সময় বাংলাদেশের দিনদিন কিডনি রোগীর সংখ্যা বেড়েই চলেছে এর পিছনে রয়েছে নয়ন কারণ যেমন মানুষের ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস এবং জীবনযাত্রার কারণে কিডনি রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অনেক সময় প্রথম পর্যায়ে কোন লক্ষণ দেখা গেলে তার চিকিৎসার ফলে খুব সহজে রোগী সেরে ওঠে।

কিডনি রোগ বলতে বোঝায় যখন কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ কিংবা বিষাক্ত উপাদান গুলো এবং অতিরিক্ত পানি স্বাভাবিকভাবে বের করতে ব্যর্থ হয় কিংবা কিডনি যখন শরীর থেকে বর্জ্য পদার্থ গুলো বের করতে পারেনা সেই অবস্থাকে বলা হয় কিডনির রোগ। 
কিডনির মূল কাজ হচ্ছে শরীর থেকে বর্জ্য পদার্থ এবং বিষাক্ত পদার্থ গুলো বের করে দেওয়া। কিন্তু যখন কিডনি সেই কাজ করতে পারবে না কিংবা সেই কাজে বাধাগ্রস্ত হবে তখন থেকে বলা হবে কিডনি রোগ। কিডনি রোগ মূলত দুই ধরনের হতে পারে। 

আকস্মিক কিডনি রোগ 

আকস্মিক কিডনি রোগ বলতে বোঝায় যখন হঠাৎ করে কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় । অনেক ক্ষেত্রে ধীরে ধীরে নষ্ট হয় কিন্তু অনেকের আবার খুব দ্রুত হঠাৎ করে নষ্ট হয়ে যায় এই পর্যায়কে বলা হয় আকস্মিক কিডনি রোগ। অনেক ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নিলে এই রোগ সেরে যেতে পারে।

দীর্ঘমেয়াদি কিডনি রোগ 

দীর্ঘদিন থেকে ধীরে ধীরে যখন কিডনি ক্ষতিগ্রস্ত হয় তখন একে বলা হয় দীর্ঘদিনের কিডনি রোগ। দীর্ঘদিনের কিডনি রোগের ফলে কিডনি অকেজো হয়ে পড়তে পারে। অথবা বলা যায় কিডনি বিকল হয়ে পড়তে পারি এই অবস্থায় শরীর থেকে আর বর্জ্য পদার্থ কিডনি বের করতে পারবে না যার ফলে পেট ফুলতে শুরু করবে। 

কিডনি রোগ কেন হয় 

অনেকেই জানতে চান কিডনি রোগ কেন হয়?? কিডনি রোগ হয় আমাদের খাদ্য অভ্যাসের কারণে এবং জীবন যাপনের কারণে। অনেকে ডায়াবেটিস থাকা অবস্থাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণের কোনো ঔষধ সেবন করেন না অতিরিক্ত উচ্চ রক্তচাপ থাকার পরেও ওষুধ সেবন করেন না অতিরিক্ত ব্যথা নাশক ঔষধ সেবন করেন যার ফলে কিডনির সমস্যা হয়। 

আবার দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে কিডনির সমস্যা হতে পারে। বেশি বেশি পানি পান না করলে কিডনির সমস্যা হতে পারে। কিডনি সমস্যা হওয়ার পিছনে মূলত আমাদের কাজগুলোই দায়ী। তাই আমাদেরকে সচেতন হতে হবে এবং যদি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থাকে তাহলে নিয়মিত ঔষধ সেবন করতে হবে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। 

প্রস্রাব কখনো আটকে রাখা যাবে না এবং বেশি বেশি পানি পান করতে হবে তাহলে আশা করি কিডনি রোগ থেকে আপনি রক্ষা পাবেন।বর্তমানে বাংলাদেশে কিডনি রোগের সংখ্যা অনেক বেশি তাই আসুন আমরা সচেতন হই এবং কিডনি রোগকে না বলি। 

কিডনি রোগের লক্ষণ কি কি 

অনেকে জিজ্ঞাসা করেন কিডনি রোগের লক্ষণ কি? কিডনি রোগের লক্ষণ হচ্ছে শরীর ফুলে যাওয়া বিশেষ করে পায়ের অংশ ফুলে যাওয়া পায়ের গোড়ালি ফুলে যাওয়া মুখমন্ডল এবং চোখের চারপাশে ফুলে যাওয়া। কিডনি রোগের ফলে প্রস্রাবের পরিবর্তন হয় প্রস্রাব কম হয় কিংবা বেশি হয় অনেকের প্রস্তাব অনেক ফেনা যুক্ত হয় প্রস্রাবের রং পরিবর্তন হয়ে যায়।

কিডনি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে প্রথমে আপনি প্রস্রাবে পরিবর্তন লক্ষ করতে পারবেন এর পাশাপাশি শরীর ফুলতে শুরু করবে অথবা দুর্বলতা দেখা দিবে রক্তশূন্যতা হতে পারে। কিডনি সমস্যা থাকলে বারবার বমি বমি ভাব দেখা দিতে পারে । কিডনি সমস্যা থাকলে খাবারে অনীহা দেখা যেতে পারে এর পাশাপাশি ত্বক চুলকানি হতে পারে। 

কিডনি সমস্যা থাকলে অনেকের ক্ষেত্রে আবার শ্বাসকষ্টের সমস্যা হয় আবার অনেক রোগীর অনিদ্রা অর্থাৎ ঘুমের সমস্যা হয়। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিডনি রোগের লক্ষণ গুলো কি কি। আপনার মধ্যে এরকম কোন লক্ষণ দেখা দিলে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার চলুন দেখে আসি কিডনি রোগীরা কি কি ফল খেতে পারবে। 

কিডনি রোগী কি কি ফল খেতে পারবে?? উপকারী ৬টি ফল

আপনার যদি কোনো কিডনি রোগ থাকে তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য বর্তমানে বাংলাদেশে কিডনি রোগ খুবই সাধারণ রোগ হয়ে উঠেছে আমাদেরই প্রতিদিন এর খাদ্য অভ্যাস এবং জীবন যাপনের কারণে কিডনি রোগ তৈরি হচ্ছে। 

তবে যদি আপনার কিডনি রোগ থাকে তাহলে আপনি কি কি ফল খেতে পারবেন আর কি কি ফল খেতে পারবেন না সেই সকল বিষয় নিয়ে নিচে বিস্তারিত ব্যাখ্যা দেয়া হল দেখে নিন। 

আপেল : আপেল থেকে পটাশিয়াম কম পাওয়া যায় এছাড়াও আপেলে আরো বিভিন্ন ভিটামিন রয়েছে যেমন ফাইবার ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট। পটাশিয়াম কম হওয়ার কারণে এটি কিডনির উপর চাপ সৃষ্টি করবে না। আবার ফাইবার বেশি হওয়ার কারণে কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করবে। 

নাশপাতি ফল : অনেকেই নাশপাতি খুব পছন্দ করেন নাশপাতি কিডনি রোগীদের জন্য অন্যতম একটি নিরাপদ ফল হিসেবে বিবেচিত। নাশপাতি ফল থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফাইবার পাওয়া যায় সাথে পটাশিয়াম কম পাওয়া যায় যার ফলে এটি কিডনি রোগীদের জন্য উপকারী হতে পারে।

আঙ্গুর : আঙ্গুর ফল কিডনি রোগীদের জন্য খুবই উপকারী আঙ্গুরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন কে যা শরীরের ক্ষতিকর ফ্রি রেডিয়ো কমাতে সাহায্য করে আর হৃদ যন্ত্রের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে।

স্ট্রবেরি : স্ট্রবেরি কিডনি রোগীর জন্য খুবই উপকারী স্ট্রবেরি খেলে প্রদাহ কমবে। স্ট্রবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ এবং ভিটামিন সি সাথে ফাইবার যা কিডনির কোসকে সুরক্ষা প্রদান করে।।

ব্লুবেরি : ব্লুবেরি কিডনি রোগীদের জন্য অত্যন্ত উপকারী ফল হিসেবে পরিচিত ব্লুবেরি থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট এবং ফাইবার পাওয়া যায়। এটি কিডনীর কোষের ক্ষতি প্রতিরোধ করে এবং কিডনিকের সুরক্ষা প্রদান করে।

পেয়ারাপেয়ারা কিডনি রোগীদের জন্য খুবই উপকারী একটি ফল পেয়ারা থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফাইবার পাওয়া যায় এটির প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে হজম শক্তি উন্নত করতে সাহায্য করে নিয়মিত পেয়ারা খেলে কিডনি রোগীরা অনেক উপকার পাবে। 

কিডনি রোগীরা এই ছয়টি ফল খেলে অনেক উপকার পাবে তাদের কিডনির সমস্যা রয়েছে কিংবা কিডনিতে কোন অস্ত্র পাচার করা হয়েছে তারা নিয়মিত এই ফলগুলো খাওয়া শুরু করুন এই ফলগুলো খেলে আপনার কিডনি ভালো থাকবে কিডনির কার্যক্ষমতা বাড়বে। 

কিডনি আমাদের মানব দেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিডনির কাজ হচ্ছে ছাঁকনির মত কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থগুলোকে নিষ্কাশন করে বের করে দেয় এবং ভালো পদার্থগুলোকে শরীরের মধ্যে রেখে দেয় তাই কিডনি যদি কোন ভাবে অকেজো হয়ে পড়ে তাহলে শরীর থেকে আর খারাপ পদার্থ গুলো বর্জ্য পদার্থ গুলো বের হতে পারবে না যার ফলে শরীর ফুল দিতে শুরু করবে এবং শরীরে বিভিন্ন রোগবালাই সৃষ্টি হবে এভাবে রোগী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। 

কিডনি রোগী কোন ফল খেতে পারবে না 

এবার প্রশ্ন হচ্ছে তাহলে কিডনি রোগীরা কোন ফল খেতে পারবে না?? কিডনি রোগীরা কোন ফল খেলে ক্ষতি হতে পারে?? যে ফলগুলো থেকে অতিরিক্ত পটাশিয়াম পাওয়া যায় সেই ফলগুলো এড়িয়ে চলতে হবে কারণ অতিরিক্ত পটাশিয়াম কিডনির উপর চাপ সৃষ্টি করে। অতিরিক্ত পটাশিয়াম সমৃদ্ধ ফলগুলো খাওয়া যাবে না যেমন আম, মালটা, কমলা, কলা, কাঁঠাল, শুকনো খেজুর, কিসমিস।

এই ফলগুলো যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে যদি খুব পছন্দ হয়ে থাকে তাহলে অল্প পরিমাণে খেতে পারবেন যেমন এখন গ্রীষ্মকাল চলছে গ্রীষ্মকালে বাংলাদেশে অন্যতম একটি জনপ্রিয় ফল হচ্ছে আম। এই সময় আমরা আম খেতে প্রত্যেকে খুব পছন্দ করি যদি আপনিও আম প্রেমী হয়ে থাকেন তাহলে অল্প পরিমাণে আম খেতে পারেন কিন্তু বেশি পরিমাণে খাওয়া যাবে না।

আমাদের শেষ কথা 

আজকের এই আর্টিকেলে আলোচনা করলাম কিডনি রোগীরা কি কি ফল খেতে পারবে আর কি কি ফল খেতে পারবে না আর কিডনি রোগ বলতে কী বোঝায় এর পাশাপাশি কিডনি রোগের লক্ষণ কি কি। 

আপনার কোন কিডনি রোগ রয়েছে কি জানতে এই পোস্টটি সম্পূর্ণ দেখুন আর কিডনি রোগ হলে কি কি ফল খাওয়া যাবে না আর কি কি ফল খেতে হবে সেই সকল বিষয় নিয়ে এই পোস্টটি সব কিছু বিস্তারিত দেয়া হলো। আজকের এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Dr-Yasin.com ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url